সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: কর্পোরেট কাঠামোর মতোই প্রতি মাসে বেতন পায় জঙ্গিরা। উৎসাহভাতা আছে ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য। বিশেষ বিমারও বন্দোবস্ত আছে। আর ‘কর্মরত’ অবস্থায় মৃত্যু হলে আছে মোটা ক্ষতিপূরণের ব্যবস্থা।
পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো নাকি এভাবেই চলছে, দাবি ভারতীয় গোয়েন্দাদের। দেশটির সংবাদমাধ্যম আজকাল জানায়, জম্মু ও কাশ্মীরের নানা জঙ্গি ঘাঁটিতে এভাবেই চলছে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ। প্রতিটি জঙ্গিদলের নিজস্ব তহবিল রয়েছে। সেখান থেকেই যাবতীয় খরচ মেটানো হয়। ঘাঁটিগুলোতে সাধারণত দুই ধরনের জঙ্গি থাকে। দেশি ও বিদেশি।
বিদেশি জঙ্গিদের বেশি বেতন দেয়া হয়। দেশি জঙ্গিরা তুলনায় কিছুটা কম বেতন পায়। জঙ্গি দলে নাম লেখানোর সময়ে বিদেশি জঙ্গিরা পায় এককালীন ৫০ হাজার টাকা। আর দেশীয় জঙ্গিরা ১০ থেকে ২৫ হাজার টাকা পায়। বিদেশি জঙ্গিদের মাসিক বেতন ১৫ হাজার টাকা। ভারতীয় জঙ্গিরা পায় মাসে ৩ থেকে ১০ হাজার টাকা।
তবে বৈষম্য নেই জঙ্গিদের অবসরকালীন ভাতায়। ভারতীয় এবং বিদেশি, দুই ক্ষেত্রেই জঙ্গিরা এককালীন দুই লাখ টাকা পায়। দক্ষতা দেখাতে পারলে বছরে একবার পুরস্কার দেওয়া হয় দলের সেরা জঙ্গিকে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। প্রতিটি দলের প্রধান পায় মাসে ৫০ হাজার টাকা বেতন। কোনও হামলা করতে গিয়ে জঙ্গি মারা গেলে তাকে এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক ভাতা হিসাবে ৫ হাজার টাকা দেওয়া হয়। ভারতীয় জঙ্গিরা মারা গেলে তাদের পরিবারকে এককালীন ২৫ হাজার টাকা ও মাসে তিন হাজার টাকা ভাতা দেয়া হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি