খ্রিস্টান মিশন স্কুলের নৈশ প্রহরী খুন

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

খ্রিস্টান মিশন স্কুলের নৈশ প্রহরী খুন

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দিনাজপুর সদর উপজেলার কসবা আউলিয়াপুরে শিবু সরেন (৪৮) নামে লুথারন মিশন স্কুলের এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গতকালই ওই স্কুলে নৈশপ্রহরী হিসেবে যোগ দেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে- চোর চুরি করতে আসার সময় শিবু দেখে ফেলেন। এ সময় দুজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর তাকে ছুরি মেরে পালিয়ে যায়।

Manual5 Ad Code

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সোয়া একটার দিকে তিনি মারা যান।

Manual3 Ad Code

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর আগেও ওই স্কুলে চুরির ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code