নাইজেরিয়ায় বাসচাপায় ১১ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

Manual5 Ad Code

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের গোম্বে রাজ্যে এক বাসচাপায় কমপক্ষে ১১ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় মিডিয়া এএ’র বরাত দিয়ে শিশু মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে পত্রিকা আনদালু।

রাজ্যের পুলিশ বিভাগের মুখপাত্র আহমেদ ওসমান জানিয়েছে, বাসচাপায় প্রাথমিকভাবে আটজন শিশু মারা গেলেও, পরবর্তীতে আরো মারা গেলে মোট শিশু মৃত্যুর সংখ্যা ১১ জনে দাড়ায়। মৃত শিশুদের স্থানীয় মালাম সিদিতে দাফন করা হয়েছে।

মুখপাত্র আরো জানায়, শিশুরা ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে সমবেত হয়েছিল। আর ওই সময়েই গাড়ির ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে অনুষ্ঠানটির উপর উঠে যায় গাড়িটি। ঘটনার আকস্মিকতায় স্থানীয় জনতা বাসচালককে পিটিয়ে হত্যা করে এবং বাসটিকে পুড়িয়ে দেয়া হয়।

Manual3 Ad Code

বাসচাপায় নিহতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আহত হয়েছে বলেও জানা যায়। নাইজেরিয়ায় প্রতিবছরই এক মাস ধরে ঈদে মিলাদুন্নবি পালন করা হয়ে থাকে। ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যতা ও উৎসবের মধ্য দিয়ে পালিত এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসেছিলেন, যাদের মধ্যে প্রায় সকলেই সুফী।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code