৯১ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমানটি বিধ্বস্ত

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ৯১ আরোহী নিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হওয়া রাশিয়ার সামরিক বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে।

Manual3 Ad Code

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও বিবিসি অনলাইন।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, কৃষ্ণ সাগরের সোচি উপকূলের কাছে উদ্ধারকর্মীরা বিমান বিধ্বস্তের স্থানের সন্ধান পেয়েছেন। বিধ্বস্ত বিমানের কিছু টুকরো পেয়েছেন তারা।

রোববার ভোরে সোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পর কৃষ্ণ সাগরে রাশিয়ার জলসীমায় থাকা অবস্থায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়। টিইউ-১৫৪- শ্রেণির একটি সামরিক বিমান এটি।

রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ-এর বরাত দিয়ে বিএনও নিউজ জানিয়েছে, বিমানটিতে ৮৩ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। তবে কেউ বেঁচে আছেন কি না, তা এখনো জানা যায়নি।

Manual3 Ad Code

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সামরিক কর্মকর্তা, মিলিটারি ব্যান্ড দল অ্যাকেজান্দ্রভের সদস্য ও সাংবাদিকেরা ছিলেন। সোচি থেকে সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল বিমানটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, সোচি উপকূল থেকে কৃষ্ণ সাগরের মধ্যে দেড় কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি সাগরের ৫০ থেকে ৭০ কিলোমিটার গভীরে ডুবে আছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কানাশেঙ্কভ জানিয়েছেন, সিরিয়ায় মোতয়েন রুশ সেনাদের বর্ষবরণের বিনোদন জোগাতে আরোহীরা লাটাকিয়ায় যাচ্ছিলেন। লাটাকিয়ার পাশে সিরিয়ার হেমেইমিমে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

Manual5 Ad Code

সিরিয়ায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে যুদ্ধ করছে রাশিয়া। লাটাকিয়ায় রাশিয়ার সেনাঘাঁটি রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code