বড়দিনে মেক্সিকোতে ৬ জনের শিরশ্ছেদ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

Manual3 Ad Code

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: বড়দিনে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে জালিসকো রাজ্যের নিকটবর্তী মিউনিসিপ্যালিটি জিকুইলপানে ছয়টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকায় মাদক চোরাচালান চক্রগুলোর মধ্য সংঘর্ষ লেগেই থাকে।

Manual1 Ad Code

নিহতদের পরিচয় জানা যায়নি এবং তাদের দেহগুলোও পাওয়া যায়নি। মেক্সিকোর অপর একটি রাজ্যে আরও সাতজনকে গুলি হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী গুইরেরো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, অটোয়ারক দে আলভারেজ মিউনিসিপালিটির একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরার সাতজনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ও বাকি দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী।

Manual6 Ad Code

রাজ্যের নিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ হেরেদিয়া এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে একজন মিউনিসিপাল পুলিশ কর্মকর্তা ও আরেকজন রাজ্য পুলিশ কর্মকর্তা। তারা একজনকে মারতে গিয়েছিল। কিন্তু পরে সবাইকে মেরেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code