সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কিয়ারিয়াকোস আমিরিদিসকে হত্যা করেছে দেশটির এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাকে হত্যার অভিযোগে কূটনীতিকের স্ত্রীসহ চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন রাষ্ট্রদূত। শুক্রবার একটি পোড়া গাড়ি থেকে আমিরিদিসের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে, রাষ্ট্রদূতের স্ত্রী ফ্রানকোয়েস আমিরিদিসের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তারা দুইজন মিলে রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেন।
পরে শনিবার সকালে ব্রাজিলের পুলিশে জানায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তার গুলিতেই নিহত হয়েছেন ওই গ্রিক কর্মকর্তা। একই সাথে কূটনীতিকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও নিশ্চিত করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি