সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকের রাজধানী বাগদাদে একটি জনবহুল স্থানে জোড়া বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
শনিবার সকালে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
স্থানীয় পুলিশ জানায়, বাগদাদের আল সিনাক এলাকায় এ জোড়া বোমা হামলায় ১৮ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, আল সিনাকে প্রথম বোমা বিস্ফোরণে হতাহতদের উদ্ধারের সময় দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
এ হামলার দায় এখনও কোনো জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন স্বীকার করেনি।
Design and developed by ওয়েব হোম বিডি