নবীগঞ্জে ব্রিজ নয় যেন মরণের গর্ত!

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

Manual1 Ad Code

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিবেদক :: নবীগঞ্জের গোপলার বাজার-কুর্শি সড়কের একটি ব্রিজ যেন মরণ ফাদেঁ পরিণত হয়েছে। এতে জন সাধারনের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

দেখা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার থেকে কুর্শি ইউনিয়নে আসার একমাত্র সড়কের হৈবতপুর গ্রাম সংলগ্ন একটি ব্রিজ মরণ ফাদেঁ পরিণত হয়েছে।

Manual5 Ad Code

ব্রিজটির ৫৫ শতাংশ প্রলেপ ভেঙে মারাত্মক আকার ধারণ করেছে কিন্তু তারপরও ভাঙা ব্রিজের উপর দিয়ে ঝুকি নিয়ে প্রাইভেট কার, মালামাল বোঝাই ট্রাক,পিকআপ ভ্যান, সিএনজি সহ বিভিন্ন যানবাহন  জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে।

Manual4 Ad Code

এতে করে প্রতিনিয়ত ঘটছে নানান দূর্ঘটনা। দিনের আলোতে দূর্ঘটনার সংখ্যা কম থাকলেও একটু রাত হলেই প্রতিদিনিই চালকদের অসচেতনতার কারণে ঘটছে একের পর এক দূর্ঘটনা কিন্তু থেমে নেই যানবাহন চলাচল।

Manual7 Ad Code

হৈবতপুর গ্রামের আবুল হাসেম জানান, সন্ধ্যার পর যখন গোপলার বাজার থেকে স্থানীয় জনসাধারণ যখন হেটে হেটে একদিকে আসে তখন অসচেতনতার কারণে ব্রিজের ভাঙা অংশে পা পড়ে যায় তাতে নানা দূর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই ব্রিজটি দ্রুত সংস্কার করার জন্য  কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code