পুলিশ হত্যা করে ১০ কয়েদির পলায়ন

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

পুলিশ হত্যা করে ১০ কয়েদির পলায়ন

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: বাহরাইনের কারাগারে হামলা চালিয়ে বন্দুকধারীরা সাজাপ্রাপ্ত ১০ আসামিকে নিয়ে পালিয়ে গেছে। এ সময় তারা এক পুলিশ সদস্যকে হত্যা করেছে।

Manual5 Ad Code

রোববার চার থেকে ছয়জন বন্দুক ও পিস্তল নিয়ে কারাগারে হামলা চালায়। এ ঘটনায় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual8 Ad Code

রাজধানী মানামার দক্ষিণে এ ঘটনার পর ওই কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর পলাতক আসামিদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

২০১১ সালের ফেব্রুয়ারিতে বাহরাইনে সুন্নি শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে শিয়া জনগোষ্ঠীর লোকজন। সে সময় বিক্ষোভকারীরা মানামার পার্ল চত্বর দখল করে গণতন্ত্রের দাবি জানায়।

পরে মার্চে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ জন্য বাদশাহর নির্দেশে গালফ উপসাগরীয় বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে আসা হয়েছিল।

Manual2 Ad Code

এর পর থেকে বিভিন্ন সময়ে চলা অস্থিরতায় ৩০ বেসামরিক নাগরিক ও পাঁচ পুলিশ সদস্য নিহত হন। একই সঙ্গে প্রায় তিন হাজার লোককে গ্রেফতার করা হয়। সামরিক আদালতে এদের অনেকের দীর্ঘ কারাদণ্ড হয়। -সংবাদমাধ্যম

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code