ইংলিশ মিডিয়াম স্কুলে টিউশন ফির ওপর ভ্যাট অবৈধের রায় স্থগিত

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

ইংলিশ মিডিয়াম স্কুলে টিউশন ফির ওপর ভ্যাট অবৈধের রায় স্থগিত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Manual4 Ad Code

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দীন। এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি।

Manual7 Ad Code

এর আগে গত ১২ ডিসেম্বর ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ‍মুজিবর রহমান মিয়ার বেঞ্চ রিট নিষ্পত্তি করে এ আদেশ দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code