থাইল্যান্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ২৫

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

থাইল্যান্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ২৫

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: থাইল্যান্ডে ভ্যান ও পিকআপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। পুলিশের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার ভ্যান ও পিকআপের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

দেশটির রাজধানী থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণপূর্বের চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে ১৪ জনই ঘটনাস্থলে প্রাণ হারায়। একজনকে অবশ্য জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

অপরদিকে, পিকআপের দুই শিশুসহ ১১ যাত্রী নিহত হয়েছে। একজন বেঁচে আছেন। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code