দুই দেশে মার্কিন হামলায় ১৮৮ বেসামরিক লোক নিহত

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

দুই দেশে মার্কিন হামলায় ১৮৮ বেসামরিক লোক নিহত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরাক ও সিরিয়ায় ২০১৪ সাল থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে হামলায় এ পর্যন্ত ১৮৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।

Manual5 Ad Code

সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বেসামরিক হতাহতের ঘটনা মূল্যায়নকারী দ্য কম্বাইন্ড জয়েন্ট টাস্কফোর্স বলছে, তারা এখনো ২০১৫ সালের একটি এবং ২০১৬ সালের চারটি অভিযানে অনভিপ্রেত বেসামরিক হতাহতের ঘটনা মূল্যায়ন করছে।

Manual5 Ad Code

মার্কিন সামরিক কর্মকর্তারা বেসামরিক মানুষ নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তবে বাইরের গোষ্ঠীগুলোর দেয়া হতাহতের পরিসংখ্যান থেকে জোটের দেয়া হিসাব অনেক কম।

ওই অঞ্চলে আন্তর্জাতিক বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের ঘটনা পর্যবেক্ষণকারী এয়ার ওয়ার্সের হিসাবে ওই সময়ে ইরাক ও সিরিয়ায় ২ হাজার ১০০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code