মন্দিরে রাত কাটালেই গর্ভবর্তী!

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

মন্দিরে রাত কাটালেই গর্ভবর্তী!

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতীয় নিঃসন্তান হিন্দু নারীরা এবার এক মন্দিরের সন্ধান পেয়েছেন, যেখানে রাত কাটালেই দেবীর অলৌকিক ক্ষমতায় গর্ভবতী হয়ে পড়তে পারেন নারীরা। ভারতের হিমাচল প্রদেশের সিমসা মাতা মন্দির নিয়ে এই বিশ্বাস তৈরি হয়েছে।

Manual7 Ad Code

এ মন্দিরের সুনাম ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের বিস্তীর্ণ এলাকায়। মন্দিরে প্রতিবছর ‘সলিন্দরা নামের এক বিশেষ উৎসব হয়। সে উৎসবে এসে নিঃসন্তান নারীরা রাত কাটালেই তাদের পেটে ভ্রূণ জন্ম নেয়ার সম্ভাবনা তৈরি হয়।

মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন, সন্তান চাইলে নারীদের অবশ্যই একা আসতে হবে। মন্দির এসে শুয়ে থাকতে হবে দিনরাত। ঘুমের মধ্যে দেবী সিমসা এসে আশীর্বাদ করলেই মিলতে পারে সন্তান।

Manual8 Ad Code

শুধু আশীর্বাদ নয়, স্বপ্নের মর্মার্থ বুঝতে পারলে সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে সেটাও জানা সম্ভব। স্বপ্নে যদি আম দেখেন, তাহলে তার পুত্রসন্তান হবে। আর যদি স্বপ্নে দেখেন, ঢ্যাঁড়শ তাহলে তিনি কন্যাসন্তানের জননী হবেন। স্বপ্নে অন্য কিছু দেখলে তাকে নিঃসন্তানই থাকতে হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code