মাধবপুরে হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় আটক ৪

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

মাধবপুরে হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় আটক ৪

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামে মন্দির ও হিন্দু বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

Manual2 Ad Code

মঙ্গলবার ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নজরপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে আব্দুস সামাদ (২৫), একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে ফকরুল ইসলাম (৩০), সোনাব আলীর ছেলে আব্দুর রহিম (২৯) এবং খিলগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে জুলমত খা (২৫)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে মাধবপুর উপজেলার খিলগাঁও গ্রামের সংখ্যালঘুদের মন্দির ও বাড়িতে হামলা করে একদল লোক। এ ঘটনায় খিলগাঁও গ্রামের হরিধন সরকার বাদি হয়ে অজ্ঞাতনামা ২০০/২৫০ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় এর আগে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তার ৪ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code