এবার মিললো ৩৩ কারাবন্দীর মস্তকবিহীন লাশ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

এবার মিললো ৩৩ কারাবন্দীর মস্তকবিহীন লাশ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলের মন্টে ক্রিস্টো কারাগারে মাদক পাচারকারী দুই পক্ষের দাঙ্গায় ৩৩ জন নিহত হয়েছে। তাদের সবাইকেই শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কারাগারটির মুখপাত্র।

Manual8 Ad Code

এ নৃশংস হত্যাযজ্ঞের মাত্র কয়েকদিন আগেই কাছেই আরেকটি কারাগারে এক দাঙ্গায় ৫৬ কয়েদির মৃত্যু হয়।

এসব হত্যাকাণ্ডের জন্য মাদকপাচারকারীরা দায়ী বলে মনে করে ব্রাজিল সরকার।

Manual2 Ad Code

দেশটির আইনমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের পেছনে আছে পিসিসি নামের একটি ভয়ঙ্কর গোষ্ঠী। তাদের মধ্যে কোন্দলের জের ধরেই এসব হত্যাকাণ্ড। ধর্ষণ এবং পিসিসির সঙ্গে বিশ্বাস ঘাতকতার পরিণতি হিসেবে বীভৎসভাবে হত্যা করা হয়েছে বেশিরভাগ কয়েদিকে।

Manual4 Ad Code

তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং শৃংঙ্খলা বজায় রাখতে টহল দিচ্ছে বিশেষ বাহিনী ।

২০১২ সালে প্রকাশিত ব্রাজিল সরকারের এক প্রতিবেদন অনুযায়ী, ‘পিসিসি গ্যাং’ দেশটির সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মাদক পাচারকারী-সন্ত্রাসী দল। শুধু মাদক পাচার করেই বছরে কয়েকশ কোটি ডলারেরও বেশি আয় করে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code