জামালগঞ্জ হাওরাঞ্চলে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

জামালগঞ্জ হাওরাঞ্চলে র‌্যালী ও আলোচনা সভা

Manual8 Ad Code

প্রতিবেদক :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরাঞ্চল ফেনারবাক ইউনিয়নের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইউনিয়নের মাতারগাও ও রাজাপুর গ্রামে পৃথক পৃথক ভাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের বিষয়ক তৃণমূল পর্যায়ে গণ সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে র‌্যালীটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট ও গেইন সংস্থার সহযোগীতায় এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য দিপক কুমার তালুকদার।

Manual6 Ad Code

দি হাঙ্গার প্রজেক্ট’র ওয়ার্ড নাগরিক কমিটি’র সভাপতি পলি রানী তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র তালুকদার, শিক্ষক পাপড়ী রানী তালুকদার, গন্যমান্য ব্যক্তি শৈলেন্দ্র তালুকদার, প্রানেশ তালুকদার, সাগর তালুকদার, নারী নেত্রী কমলা রানী, গৃহীনী সন্ধ্যা রানী, মায়া রানী, ডলি রানী, সবুজ, গৌরাঙ্গ তালুকদার, ও দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ প্রমূখ। এতে ছাত্র শিক্ষক, কৃষক, জনতা সহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code