ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির মৃত্যু

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির মৃত্যু

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের সাবেক প্রেসিডেন্ট আলি আকবর হাশেমি রাফসানজানি মারা গেছেন।

Manual1 Ad Code

রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

Manual3 Ad Code

হৃদরোগে আক্রান্ত রাফসানজানিকে তেহরানের হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভি।

Manual7 Ad Code

আলি আকবর হাশেমি রাফসানজানি ১৯৮০-র দশক থেকে ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুর আগ পর্যন্ত আলি আকবর হাশেমি রাফসানজানি ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান ছিলেন। এ কিউন্সিলের কাজ হলো পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধ নিরসন করা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code