জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, নিহত ৩

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলা, নিহত ৩

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) ক্যাম্পে এ হামলা হয়। খবর এনডিটিভির

পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রেখার নিকটবর্তী ওই এলাকায় সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual1 Ad Code

জম্মুর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, সকালে হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Manual3 Ad Code

এ সময় ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে।

Manual5 Ad Code

ভারতের সীমান্ত এলাকার সড়কপথের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জিআরইএফ

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code