রুশ হ্যাকিং : তথ্য আমলে নিয়েছেন ট্রাম্প

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

রুশ হ্যাকিং : তথ্য আমলে নিয়েছেন ট্রাম্প

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকিং নিয়ে গোয়েন্দাদের দেওয়া তথ্য আমলে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।

Manual6 Ad Code

হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

Manual5 Ad Code

রেইন্স জানিয়েছেন, ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাকিংয়ে রাশিয়ার জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করেছেন ট্রাম্প। তবে সরাসরি পুতিনের নির্দেশেই হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে, এ ঘটনায় ট্রাম্প একমত হয়েছেন কিনা তা জানা যায়নি।

এদিকে, মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান জোসেফ ক্ল্যানসি বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।

Manual1 Ad Code

মাত্র একদিন আগেই ট্রাম্প রাশিয়াবিরোধীদের নির্বোধ বলে আখ্যায়িত করেছেন। সেসময় নির্বাচনী প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code