ওম পুরি খুন, পরবর্তী টার্গেট সালমান!

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

ওম পুরি খুন, পরবর্তী টার্গেট সালমান!

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ওম পুরির মৃত্যু স্বাভাবিক নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর এমনই দাবি করেছে মুম্বই পুলিশ। একদিকে যখন কিংবদন্তি অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে, ঠিক তখনই বোমা ফাটাল একটি পাকিস্তানি সংবাদমাধ্যম। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অজিত দোভালের যৌথ ষড়যন্ত্রেই খুন হয়েছেন ওম পুরি।

Manual5 Ad Code

পাকিস্তানের বোল চ্যানেলের সঞ্চালক একটি আধ ঘণ্টার অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন।

Manual5 Ad Code

তিনি জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখানোর কারণেই নাকি খুন করা হল তাকে। এমনকি চ্যানেলের দাবি, এবার একই কারণে প্রাণ কেড়ে নেওয়া হতে পারে সুপারস্টার সালমান খান, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খানেরও। নিজেদের সপক্ষে যুক্তিও দিয়েছে চ্যানেলটি।

Manual6 Ad Code

জানা যায়, এই চ্যানেলই প্রথমবার জানিয়েছিল যে ওম পুরির মৃত্যু স্বাভাবিক নয়। প্রয়াত অভিনেতার ঘাড়ে চোটের প্রমাণ পাওয়া গেছে। সেই চোট কীভাবে এলো, সে বিষয়েও নিজেদের পক্ষে যুক্তি সাজিয়েছে চ্যানেলটি। এখানেই শেষ নয়। সঞ্চালক আরো জানাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত অজিত, সালমান খানকে খুন করারও ছক কষেছেন। তাদের কাছে খবর, ছবির শুটিং চলাকালীন দাবাং খানকে খুন করার পরিকল্পনা করেছেন অজিত। পাশাপাশি রইস ছবির অভিনেত্রী মাহিরা খানের প্রাণনাশের সমস্ত ছকও নাকি তৈরি। রইসের প্রচারের জন্য ভারতের আমন্ত্রণ জানানো হবে মাহিরাকে। এবং সেই সুযোগেই হত্যা করা হবে তাকে বলে দাবি চ্যানেলের। হত্যা করা হবে ফাওয়াদকেও। আর এই পাকিস্তানি শোয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code