ভারতের আধিপত্য কখনই মেনে নেবে না পাকিস্তান

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

ভারতের আধিপত্য কখনই মেনে নেবে না পাকিস্তান

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, তার দেশ কখনই ভারতের আধিপত্য মেনে নেবে না। তিনি আরো বলেন, কাশ্মির নিয়ে আলোচনা না হলে ভারতের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন তিনি। সারতাজ দাবি করেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হিজবুল মুজাহিদিনের নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর নিয়ন্ত্রণ রেখার সমস্যা তুলে ধরে ভারত। পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে উত্তেজনাকর বক্তব্য দেয়।

Manual8 Ad Code

এক প্রশ্নের জবাবে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে ভারতের যোগ দেয়ার বিষয়েও কথা বলেন সারতাজ। তিনি বলেন, সিপিইসি প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নে যেকোনো দেশ ‘সাব-কন্ট্রাক্টর’ হিসেবে যোগ দিতে পারে। এ ধরণের সব অনুরোধ আলাদাভাবে পর্যালোচনা করে দেখতে চীন এবং পাকিস্তান সম্মত হয়েছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code