রুশ বেসামরিক হেলিকপ্টার কিনছে পাকিস্তান

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

রুশ বেসামরিক হেলিকপ্টার কিনছে পাকিস্তান

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করেছে।

Manual5 Ad Code

বেসামরিক কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান। রুশ সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে।

Manual2 Ad Code

রাশিয়ান হেলিকপ্টার নামের রুশ কোম্পানির বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। এতে, বেসামরিক কাজে ব্যবহারের উপযোগী এমআই-১৭১ হেলিকপ্টার ২০১৭ সালে মাঝামাঝি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

Manual3 Ad Code

বেলুচিস্তানের অর্থ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা চুক্তির বিষয় নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, হেলিকপ্টারে ১৪টি ভিআইপি বা ২৬ সাধারণ আসন থাকবে। জরুরি অবস্থায় এ সব আসন সরিয়ে সেখানে ১৪টি স্ট্রেচার নেয়া যাবে।

এ হেলিকপ্টার কিনতে এক কোটি ৫২ লাখ ডলার ব্যয় হবে উল্লেখ করে তিনি আরো জানান, আগামী মাসের মাঝামাঝি এটি সরবরাহ করা হবে। যাত্রী ও মালামাল পরিবহন,  চিকিৎসা এবং জরুরি কাজে এটি ব্যবহার করা হবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সামরিক পরিবহন হেলিকপ্টার এমআই-১৭ এর বেসামরিক সংস্করণ হলো এমআই-১৭১। পাকিস্তানের সামরিক বাহিনী এরই মধ্যে এমআই-১৭ ব্যবহার করছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code