মালয়েশিয়ার বিমানের সন্ধান মেলেনি, উদ্ধারকাজ সমাপ্ত

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

মালয়েশিয়ার বিমানের সন্ধান মেলেনি, উদ্ধারকাজ সমাপ্ত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ান এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমানটিকে আপাতত খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছেন তদন্তকারীরা। তিন বছর আগে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছিল বিমানটি।

Manual8 Ad Code

এমএইচ-৩৭০ বিমানের উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত মহাসাগরে এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা তল্লাশি করার পরেও নিখোঁজ সে বিমানটির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। সেজন্য ‘অত্যন্ত দু:খের’ সাথে তল্লাশি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual1 Ad Code

তবে নিখোঁজ বিমানটির যাত্রীদের স্বজনরা এ সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এ সিদ্ধান্ত পুন:বিবেচনা করা উচিত।

Manual7 Ad Code

২০১৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটি। সে বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিল।

এ পর্যন্ত ২০টি টুকরো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সাতটি টুকরোকে নিখোঁজ বিমানের বলে মনে করা হচ্ছে।

Manual6 Ad Code

বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি ঠিক কোথায় হারিয়ে যেতে পারে সে সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কোনো এক সময়ে এ ব্যাপারে তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code