সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য কারামুক্ত সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী।
আরিফের এক সময়ের রাজনৈতিক গুরু সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান। তার হাত ধরেই রাজনীতির মাঠে আরিফ জনপ্রিয় হয়ে ওঠা। কারামুক্ত হয়ে নেতাকে ভুলে যাননি আরিফ।
সকালে আদালতে হাজিরা শেষে বুধবার বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দান এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে প্রয়াত অর্থমন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কবর জিয়ারত করেন।
এসময় তার সাথে ছিলেন আরিফুল হক চৌধুরীর সহধর্মীনি সামা হক চৌধুরী, বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি