কুলাউড়ায় পাইপগান ও গুলিসহ গ্রেফতার ১

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

কুলাউড়ায় পাইপগান ও গুলিসহ গ্রেফতার ১

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া থেকে পাইপগান ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত মো. কাঁচন মিয়া (৫৫) সে মৌলভীবাজারের ফাতেহপুর গ্রামের মৃত সুরুত মিয়ার ছেলে।

Manual2 Ad Code

বুধবার সন্ধ্যায় কুলাউড়ার কালাচর এলাকা থেকে অস্ত্রসহ ও গুলিসহ কাঁচনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-২ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলমসহ কুলাউড়ায় অভিযান চালিয়ে একটি লোহার তৈরী দেশীয় পাইপগান এবং ২ টি ১২ বোরের রাবার কার্তুজসহ একজনকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানকারি আরো কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত কাঁচন মিয়া জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে মো. লুৎফর রহমান (৩৫) তার বিশ্বস্ত সহযোগীরা ছিলও। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code