ভারতে স্কুলবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ২৫

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

ভারতে স্কুলবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ২৫

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশে একটি স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন শিশুসহ অন্তত ২৫জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের ইতাহ জেলার আলিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতদের সবাই স্কুলবাসটির আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের শিশুরা ইতাহের জেএস পাবলিক স্কুলের শিক্ষার্থী। বাসটিতে ওই স্কুলের অর্ধশতাধিক স্কুল শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের সবারই বয়স ১০ বছরের নিচে বলে জানানো হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code