ভবিষ্যতে ইহুদি বা হিন্দু প্রেসিডেন্ট পেতে পারে আমেরিকা: ওবামা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭

ভবিষ্যতে ইহুদি বা হিন্দু প্রেসিডেন্ট পেতে পারে আমেরিকা: ওবামা

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভবিষ্যতে আমেরিকা একজন হিন্দু প্রেসিডেন্ট পেতে পারে বলে ভবিষ্যদ্বানী করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউসে বিদায়ী বক্তৃতায় ওবামা বলেন, শুধু নারী প্রেসিডেন্টই নয়, প্রত্যেকে সমান সুযোগ পেলে যে কোনওদিন আমেরিকা একজন ল্যাটিনো, ইহুদি বা হিন্দু প্রেসিডেন্ট পেতে পারে৷

Manual1 Ad Code

তিনি আরও বলেন, প্রত্যেককে সমান অধিকার দেওয়াই আমেরিকার শক্তি৷

Manual4 Ad Code

সাংবাদিকদের ওবামা জানান, একদিন আমেরিকা প্রত্যেক জাতি-ধর্ম-বর্ণের প্রেসিডেন্ট পাবে৷

Manual2 Ad Code

এদিনই নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে হোয়াইট হাউসের দায়িত্ব হস্তান্তর করবেন বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে তার শেষ সাংবাদিক বৈঠকে বহু বিতর্কিত প্রশ্নেরও জবাব দিয়েছেন ওবামা৷

Manual1 Ad Code

রাশিয়া সম্পর্কে তিনি বলেছেন, মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক খানিকটা সেই ঠাণ্ডা যুদ্ধের মতোই রূপ নিয়েছে। ভ্লাদিমির পুতিন আবারও রুশ প্রেসিডেন্ট হওয়ায় ঠাণ্ডা যুদ্ধের একটা আঁচ যেন পাওয়া যাচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়েছে৷

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code