কেউ মস্কো বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেবে না : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭

কেউ মস্কো বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেবে না : প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, অন্য দেশের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন রুশ বিরোধী নিষেধাজ্ঞার ওপর তার কোনো প্রভাব পড়বে না; কেউ মস্কো বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেবে না।

রোববার মস্কোয় ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মেদভেদেভ বলেন, আমাদের দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে যারা কল্পনা করেন তারা ঘোরের মধ্যে আছেন। এসব নিষেধাজ্ঞা দীর্ঘদিন বলবৎ থাকবে। অন্য দেশের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আশায় বুক বাধবেন না।

Manual4 Ad Code

নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন।  তার এ বক্তব্যের সূত্র ধরে রাশিয়াসহ আরো কিছু দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, রাশিয়ার ওপর আমেরিকা ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প।

Manual4 Ad Code

ইউক্রেন সংকটে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে ২০১৪ সালে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায় ইউরোপ থেকে  খাদ্যপণ্য আমদানি বন্ধ করে দিয়েছিল রাশিয়া।

Manual3 Ad Code

রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ তার বক্তব্যে আরো বলেন, ইউরোপের পক্ষ থেকে আরোপিত কিছু নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে, বিশেষ করে রাশিয়ার কৃষিপণ্য এখন বিপুল পরিমাণ লাভের মুখ দেখছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code