৩০০ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭

৩০০ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত ৩০০ কোটি ডলার ব্যয়ে রাশিয়া এবং ইহুদিবাদী ইসরাইল থেকে দ্রুত বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ কিনছে। এ সবের মধ্যে ট্যাংকের ইঞ্জিন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, রকেট লাঞ্চারসহ ব্যাপক পরিমাণে গোলাবারুদ রয়েছে।

Manual8 Ad Code

ভারতকে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন সরবরাহ করবে ইহুদিবাদী ইসরাইল। অন্যদিকে মস্কো যোগাবে ট্যাংকের যন্ত্রাংশ এবং টি ৯০ ট্যাংকের ইঞ্জিন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। টি-৯০ হলো ভারতের প্রধান যুদ্ধ ট্যাংক।

এ ছাড়া, রাশিয়ার কাছ থেকে মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার পাবে ভারত। উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা, অ্যান্টি পারসনেল বা মানুষ হত্যায় ব্যবহৃত গ্রেনেড এবং সেনা বহনের উপযোগী সাঁজোয়া যানও কিনছে ভারত।

Manual2 Ad Code

গোলাবারুদ এবং অস্ত্রের পরিমাণ বা সংখ্যা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয় নি। তবে ধারণা করা হচ্ছে সেনা এবং নৌবাহিনীকে সজ্জিত করার মতো পর্যাপ্ত অস্ত্র কিনছে ভারত।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code