১ বছরে ৪ খুনসহ ৪১৫টি মামলা

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭

১ বছরে ৪ খুনসহ ৪১৫টি মামলা

Manual1 Ad Code

আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: উত্তরাঞ্চলের চার লাইনের জংশনখ্যাত দিনাজপুরের পার্বতীপুর এর নিকটবর্তী সীমান্ত এলাকা থাকায় প্রায় প্রতিনিয়তই মাদকসহ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার জিনিসপত্র পাচার হচ্ছে।

Manual7 Ad Code

বেশিরভাগ সময় পুলিশ বাহীনির তৎপরতায় নানা অভিযানে এসব আটক করতে সক্ষম হলেও অনেক সময় দৃষ্টির অগোচড়ে অনেকে পাড় পেয়ে যায়। পার্বতীপুরে গত ২০১৬সালে এক বছরে ৪টি খুনসহ মোট ৪১৫ টি মামলা হয়েছে।

জানা যায়, ২০১৬ সালে পার্বতীপুর মডেল থানায় খুন ৪, ডাকাতি ১, দস্যুতা ২, চুরি ১৫, মাদক ৬৬, চোরাচালান ৪৬, নারী ও শিশু নির্যাতন ৪১ এবং অন্যান্য ধারায় ১৭৮টি মামলা হয়েছে। এছাড়া অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে ৩৯টি। একই সাথে পার্বতীপুর জিআরপি (রেল) থানায় মোট মামলা হয়েছে ৬২টি।

Manual3 Ad Code

উল্লেখ্য, শুধু ২০১৫ সালেই পার্বতীপুর মডেল থানায় ৯ খুনসহ ৪০২টি মোট মামলা হয়েছিল। এর মধ্যে খুন ৯, ডাকাতি ১, দস্যুতা ৩, চুরি ৭, মাদক ৩২, চোরাচালান ৫৫, নারী ও শিশু নির্যাতন ৩৫ এবং অন্যান্য ধারায় ২৫৯টি মামলা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code