কানাডায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ৫

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

কানাডায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ৫

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কানাডার কুইবেক শহরের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

Manual5 Ad Code

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মুসুল্লিরা মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় তিনজন বন্দুকধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। সে সময় মসজিদে ৪০ জনের মতো মানুষ উপস্থিত ছিল।

Manual8 Ad Code

মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়ানগুই বলেন, ‘এখানে কেন এমন হামলা হলো, এটা বর্বরতা।

Manual8 Ad Code

কানাডা রেডিও’র খবর অনুযায়ী সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ। তবে তারা ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সূত্র:দ্য গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code