১২৫ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

১২৫ কেজি গাঁজাসহ আটক ১

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিযান চালিয়ে ১২৫ কেজি গাঁজাসহ ট্রাকের চালক হারুনুর রশিদকে (৩২) আটক করেছে ডিবি পুলিশ।

Manual1 Ad Code

সোমবার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিম নগর এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

আটককৃত ট্রাক ড্রাইভার হারুনুর রশিদ জয়পুরহাট জেলার দক্ষিণ বুলুপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র।

পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাট উপজেলার সেলিম নগর এলাকায় কুড়িগ্রাম থেকে রংপুরগামী (ঢাকা মেট্রো-ট-১৪৫৯৩২) একটি ট্রাকে তল্লাসী চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ১২ লাখ টাকা বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার একটি বড় চালানসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ট্রাক ড্রাইভারের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code