১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে স্টারবাকস

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে স্টারবাকস

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বখ্যাত মার্কিন কফি চেইন শপ স্টারবাকস কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরে প্রায়  ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পরই তারা এই ঘোষণা দিলেন।

স্টারবাকসের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড শুলজ প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ বিস্ময়, বিভ্রান্তি এবং বিরোধ সৃষ্টি করেছে।

Manual1 Ad Code

নিয়োগ প্রক্রিয়া যুক্তরাষ্ট্র থেকেই শুরু হবে। যারা সামরিক বাহিনীতে কাজ করছেন কিংবা সহযোগিতা করছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে।

Manual6 Ad Code

মি: শুলজ তার কর্মীদের উদ্দেশ্য লেখা চিঠিতে বলেছেন, গভীর উদ্বেগ, একটি বিশাল হৃদয় এবং একটি সাহসিকতাপূর্ণ প্রতিশ্রুতি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নতুন প্রশাসন প্রতিদিনই যে পদক্ষেপ নিচ্ছে তার বিরুদ্ধে তারা দাঁড়াতে পারেন না, আবার চুপ করে বসেও থাকতেও পারেন না।

তিনি আরও বলেন, যুদ্ধ, সহিংসতা, নির্যাতন এবং বৈষম্যের শিকার লোকজনের জন্য এটি সমন্বিত প্রচেষ্টা।বিশ্বের ৭৫টি দেশে ২৫ হাজার শাখা রয়েছে স্টারবাকসের।

ইতিমধ্যে ফেসবুক, গুগল, অ্যাপল ও মাইক্রোসফটের মতো বিশ্বখ্যাত জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তারা ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন।

Manual1 Ad Code

মার্কিন প্রতিষ্ঠান এয়ার বিএনবি ঘোষণা করেছে, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ভুক্তভোগী যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না তাদের বিনামূল্য থাকা-খাওয়ার ব্যবস্থা করবেন তারা।

গত শুক্রবার আদেশে ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন এই সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করে এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শরণার্থীবিষয়ক মার্কিন কর্মসূচি ১২০ জনের জন্য স্থগিত ঘোষণা করে।  খবর বিবিসির।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code