ভুঁড়ি কমালে নগদ পুরষ্কার পাবে পুলিশ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

ভুঁড়ি কমালে নগদ পুরষ্কার পাবে পুলিশ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভুঁড়ি ক্রমশ বেড়েই চলেছে। বারবার বলেও লাভ হচ্ছে না। পুলিশকে ‘ফ্যাট’ থেকে ‘ফিট’ করতে নতুন কৌশল আঁটলেন গুজরাটের সুরেন্দরনগর জেলার পুলিশ সুপার দীপক মেঘানি।

Manual1 Ad Code

ওজন ঝরিয়ে ভুঁড়ি কমাতে পারলেই মিলবে ৫০০ রুপি পর্যন্ত নগদ পুরস্কার। পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা ৬ মাসে ১২ কিলো ঝরাতে পারবেন তাদেরকে নগদ ৫০০ রুপি দেওয়া হবে। যারা ৯ থেকে ১২ কিলো কমাতে পারবেন তাদের দেওয়া হবে ৩০০ রুপি। অর্থাৎ যারা ৬ থেকে ৯ কিলো কমাতে পারবেন তাদের জন্য দেওয়া হবে ১০০ রুপির নগদ পুরস্কার।

Manual1 Ad Code

দীপক মেঘানির কথায়, ওজন ঝরিয়ে নিজেকে ফিট করে তোলার ক্ষেত্রে উৎসাহ দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

কিন্তু হঠাৎ এই উদ্যোগ কেন তা ব্যাখ্যা করতে গিয়ে দীপক বলেন, গত ডিসেম্বরে একটি স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে দেখা যায়, স্থূলত্বের কারণে, ক্লান্তি, ডায়বেটিসের মতো রোগ উর্দিধারীদের মধ্যে বেড়ে গেছে। অল্পবয়সী পুলিশ কর্মীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। শরীর ফিট না থাকলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন না পুলিশ কর্মীরা। সেই কারণে এই তোড়জোড়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code