পাঞ্জাবে গাড়িবোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭

পাঞ্জাবে গাড়িবোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের পাঞ্জাব রাজ্যের মৌর শহরে মঙ্গলবার রাতে এক গাড়িবোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আর মাত্র চারদিন পর পাঞ্জাবে বিধানসভা ভোট। তার আগে এই বিস্ফোরণে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, বাঠিন্ডার মৌর শহরে রাত পৌনে ৯টা নাগাদ এই বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, একটি মারুতি অলটোর মধ্যেই বিস্ফোরক ছিল। বিস্ফোরণের পর গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়।

Manual5 Ad Code

ঘটনাস্থল পর্যবেক্ষণের পর সিনিয়র পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরাও এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতা থেকে পুলিশের ধারণা, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) ব্যবহার করা হয়েছে।

জানা যায়, বিস্ফোরণস্থলের কিছু দূরেই মৌরের কংগ্রেস প্রার্থী হরমিন্দর সিং জাসির সভা ছিল। তার সভা শেষ হওয়ার পরই এই বিস্ফোরণ ঘটে।

Manual6 Ad Code

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে নিহতদের মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে। আহত ১৫ জনের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে তিন জনের শরীরের ৭০ ভাগই পুড়ে গিয়েছে। তাদের ফরিদকোট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code