ভারতে নির্মানাধীন ভবন ধস, নিহত ৫

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

ভারতে নির্মানাধীন ভবন ধস, নিহত ৫

Manual8 Ad Code

আন্তর্জাতিকডেস্ক :: ভারতের কানপুরের জাজমু এলাকায় একটি নির্মানাধীন ছয়তলা ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভেতরে আটকা পড়ে আছে আরো ২৫-৩০ জন।

বুধবার বিকেলে ভবনটি ধসে পড়ে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

Manual5 Ad Code

জীবিত ও হতাহতদের উদ্ধারে রাতেও গ্যাস কাটার, বিশেষ ক্যামেরা ও ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেছেন উদ্ধারকর্মীরা। ভবন ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের অধিকাংশই ছত্তিশগড় থেকে আসা নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্য।

Manual1 Ad Code

ভবনটির মালিক সমাজবাদী পার্টির স্থানীয় নেতা মেহতাব আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে মেহতাব ও তার পরিবারের সদস্যরা পলাতক।

Manual5 Ad Code

কানপুর ডেভেলপমেন্ট অথরিটি বলছে, প্রয়োজনীয় অনুমোদন না নেয়ায় তারা তিনবার সতর্ক করে চিঠি দিলেও ভবন নির্মাতা প্রতিষ্ঠান তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিল। ধসের পর প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনটির গাঁথুনি বেশ দুর্বল ছিল।

ধসের পর তাৎক্ষণিকভাবে বারানাসি ও লখনৌ থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিমের (এনডিআরএফ) একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে সেনাবাহিনীও উদ্ধারকাজে অংশ নিচ্ছে। -সংবাদমাধ্যম

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code