ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা ‘বিভেদ সৃষ্টিকারী’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা ‘বিভেদ সৃষ্টিকারী’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞাকে ‘বিভেদ সৃষ্টিকারী এবং ভুল’ হিসেবে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে অস্বীকার করার পাঁচদিনের মাথায় এ মন্তব্য করলেন তিনি।

Manual3 Ad Code

ব্রিটিশ সংসদে দেয়া বিবৃতিতে এ কথা বলেন থেরেসা মে। বিরোধীদলীয় নেতা জেরেমি কোরবিনের চাপের মুখে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প যে নীতি গ্রহণ করেছেন ব্রিটিশ সরকার পরিষ্কারভাবে তাকে ভুল বলে মনে করছে। তিনি আরো বলেন, ব্রিটিশ সরকার একে বিভেদ সৃষ্টিকারী এবং ভুল বলেও মনে করছে।

Manual6 Ad Code

শুক্রবার নির্বাহী আদেশের মাধ্যমে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন থেরেসা মে। সংসদে দেয়া বিবৃতিতে মে দাবি করেছেন, ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা পরিকল্পনা নিয়ে আগে তার কিছুই জানা ছিল না।

এদিকে, ট্রাম্পের ব্রিটেন সফর বাতিলের আবেদনপত্রে ১৮ লাখ মানুষ সই করেছেন। বিষয়টি নিয়ে ব্রিটিশ এমপিরা বিতর্ক করবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code