মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেক্স

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেক্স

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেক্স টিলারসন। তিনি এক্সন মোবিল কোম্পানির সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। সিনেটে ৫৬-৪৩ ভোটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগকে অনুমোদন দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

ট্রাম্পের মনোনীত স্বাস্থ্য ও অর্থমন্ত্রী অনুমোদনের জন্য রিপাবলিকান সিনেটরদের নীতিমালা পরিবর্তনের পর এবং সিনেট থেকে ডেমোক্র্যাট সদস্যদের বয়টক সত্ত্বেও এই ভোটাভোটি হয়।

Manual6 Ad Code

রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে রেক্সকে ব্যাপক তদন্ত ও যাচাইয়ের সম্মুখীন হতে হয় এবং তিনি বিতর্কিত হয়ে পড়েন। ওভাল অফিসে ভাইস প্রেসিডেন্ট রেক্সকে শপথ বাক্য পাঠ করান। এ সময় ট্রাম্প তাকে বলেন, আপনার সারা জীবনের প্রস্তুতি আজ এই মুহূর্তের জন্যই।

Manual7 Ad Code

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রেসিডেন্টের অধীনে কাজ করার সময় আমি সব সময়ই মার্কিন নাগরিকদের স্বার্থ সংরক্ষণ করে যাব।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ট্রাম্পের পক্ষ থেকে রেক্সকে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোতেও সমঝোতা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code