রোমানিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

রোমানিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্তদের কারামুক্তি পাওয়ার পথ খুলে দিয়ে একটি আদেশ পাস হওয়ায় সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়েছে রোমানিয়া।

Manual1 Ad Code

এ ঘটনার প্রতিবাদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বুধবার সরকারি ভবনের সামনে প্রায় দেড় লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেন। অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। বিক্ষোভে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে।

বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা তাদের উদ্দেশে টিয়ারশেল ছোঁড়ে। প্রধানমন্ত্রী সরিন গ্রিনদেয়ানু নেতৃত্বাধীন সরকার বলছে, কারাগার থেকে বন্দিদের চাপ কমাতেই কিছু ব্যক্তিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

কিন্তু তার সমালোচকরা বলছেন, নিজের লোকদের দুর্নীতির দায় থেকে মুক্তি দিতেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, বামপন্থী এই সরকার গত ডিসেম্বরেই ক্ষমতায় আসে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code