কিবরিয়া হত্যা মামলার সাক্ষীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

কিবরিয়া হত্যা মামলার সাক্ষীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষীদের সঙ্গে সোমবার মতবিনিময় সভা করেছে হবিগঞ্জের পুলিশ প্রশাসন। সাক্ষ্য প্রদানে সাক্ষীদের উদ্বুদ্ধ করতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual5 Ad Code

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বিচার ও সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলছে সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে। সাক্ষীরা অনুপস্থিত থাকায় ১৭-১৮ বার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে হবিগঞ্জে পুলিশ প্রশাসন এই হত্যা মামলার সব সাক্ষীকে নিয়ে এক বৈঠকে বসে। আলোচিত এই হত্যা মামলার ১৭১ জন সাক্ষী রয়েছেন।

Manual8 Ad Code

তাঁদের মধ্যে ৪৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। যাঁরা সাক্ষ্য দেননি, তাঁদের গতকালের সভায় ডাকা হয়। তবে বৈঠকে ১৭ জন উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূইয়া, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual8 Ad Code

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপস্থিত সাক্ষীদের উদ্দেশে বলেন, কিবরিয়া হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code