সংবিধান ও আইন মেনে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করব : নতুন সিইসি

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

সংবিধান ও আইন মেনে নিরপেক্ষভাবে নির্বাচনগুলো পরিচালনা করব : নতুন সিইসি

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নতুন সিইসি কেএম নুরুল হুদা রাষ্ট্রপতি আমাকে সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় আমি কৃতজ্ঞ। আমি সংবিধান, আইন মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন ও নির্বাচনগুলো পরিচালনা করব।

Manual8 Ad Code

মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে উত্তরার নিজ বাসভবন থেকে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই। কারণ সকল সহযোগিতা পেলে আমি করি একটি অবাদ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।

Manual7 Ad Code

তিনি আরো জানান, আমি যখন জেলা প্রশাসক ছিলাম তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। বিএনপির সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আশা করি থাকবে এবং আমাকে নির্বাচনের ক্ষেত্রে সাহায্য করবে।

Manual8 Ad Code

তিনি বিভিন্ন সময় নির্বাচনের রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। এবং নিরপেক্ষতা বিষয়ে কারো সঙ্গে কখনো আপোস করেনি এখনো করবেন না বলে জানিয়েছে তিনি। পরিশেষে ইসির সব সদস্যকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করবেন বলে জানান মুক্তিযোদ্ধা নুরুল হুদা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code