পাকিস্তানিরা দিল্লির অধীনে আসতে চায় : ভারত

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

পাকিস্তানিরা দিল্লির অধীনে আসতে চায় : ভারত

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের জনগণ সে দেশে থাকতে চায় নাকি ভারতের সঙ্গে এক হতে চায় তা যাচাইয়ের জন্য ইসলামাবাদের উচিত গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেয়া। সম্প্রতি নির্বাচনী জনসভায় এমনটিই মন্তব্য করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Manual6 Ad Code

কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে রাজনাথ বলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান গণভোটের দাবি তুলে আসছে। কিন্তু এটা পরিষ্কার কাশ্মীর ভারতের সঙ্গে ছিল, থাকবে। কোনো শক্তি তা পরিবর্তন করতে পারবে না। বরং এর পরিবর্তে পাকিস্তানে গণভোট হওয়া দরকার; যাতে বোঝা যায় সে দেশের জনগণ সেখানে থাকতে চান, নাকি ভারতের সঙ্গে এক হয়ে যেতে চান।

Manual2 Ad Code

দিল্লির সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য পাকিস্তানকে দায়ী করে রাজনাথ দাবি করেন, ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে। কিন্তু পাকিস্তানই তাতে প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তিনি বলেন, পাকিস্তানের উচিত জঙ্গিদের থামানো। শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করাও বন্ধ করা উচিৎ। তা না হলে আগামীদিনে পাকিস্তানের আর অস্তিত্ব থাকবে না।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code