কিবরিয়া হত্যা মামলার পরবর্তি সাক্ষ্য গ্রহণ ১৫ ফেব্রুয়ারি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭

কিবরিয়া হত্যা মামলার পরবর্তি সাক্ষ্য গ্রহণ ১৫ ফেব্রুয়ারি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: এবার আসামি ও সাক্ষী না আসায় পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। ১৫ ফেব্রুয়ারি ফের মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। তবে এদিন সাক্ষী ও আসামি কেউই হাজির হননি। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর  এ তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

তিনি বলেন, বুধবার মামলার ধার্য তারিখ থাকলেও সাক্ষী ও আসামিদের কেউই হাজির হননি। মামলার পরবর্তী তারিখ ১৫ ফেব্রুয়ারি (বুধবার) নির্ধারণ করা হয়েছে। আলোচিত এ মামলায় এ যাবত ১৭১ সাক্ষীর মধ্যে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে ৪৩ জনের।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

২০১৪ সালের ২১ ডিসেম্বর ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল।

Manual3 Ad Code

ওই বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার পর থেকে কারাগারে ছিলেন আরিফ-গৌছ। দীর্ঘ দু’বছর কারাবাসের পর গত ৪ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code