ভারতের ভয়েই পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে পাকিস্তান : আমেরিকা

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭

ভারতের ভয়েই পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে পাকিস্তান : আমেরিকা

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::  ভারতে একের পর এক জঙ্গি হামলার পিছনে রয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন। আর এদের সবরকম সাহায্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী। আর এর পিছনে রয়েছে পাকিস্তানের দুটি লক্ষ্য, এক কাশ্মীর ইস্যুকে সবার সামনে নিয়ে আসা, দুই ভারতে সবসময় অস্তিরতার পরিবেশ সৃষ্টি করে রাখা। এমনটাই মনে করছেন মার্কিন মার্কিন বিশেষজ্ঞ দলের বিশেষজ্ঞরা।

পাকিস্তানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক কেমন হওয়া উচিৎ? আগামী শুক্রবার এই মর্মে একটি রিপোর্ট প্রকাশ হতে চলেছে। সেখানে সুপারিশ করা হয়েছে, ভারত ও আফগানিস্তানে ক্রমাগত সন্ত্রাস চালানোর জন্য ওয়াশিংটনের উচিত ইসলামাবাদকে ‘আর্থিক দায়’ পালনে বাধ্য করা। একইসঙ্গে, ১০টি মার্কিন থিঙ্কট্যাঙ্ক দিয়ে গঠিত ওই উচ্চপর্যায়ের কমিটির রিপোর্টে এ-ও সুপারিশ করা হয়েছে, যে ট্রাম্প প্রশাসনের উচিত এমন নীতি প্রণয়ন করা, যাতে ‘বিদেশনীতির অঙ্গ’ হিসেবে পাকিস্তান আর সন্ত্রাসকে হাতিয়ার না করতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, নিজেদের ভূখণ্ডে গজিয়ে ওঠা বেশ কিছু জঙ্গি সংগঠনকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে চলেছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র তা জেনেও চুপ করে থেকেছে। এই প্রেক্ষিতে ৯/১১ হামলা ও ২০০১-০২ সালে ভারত-পাকিস্তান সেনা অস্থিরতার পর পাকিস্তানের মহা-শক্তিশালী সামরিক বাহিনীর এই ‘মৌলবাদী কার্যকলাপ’ রোখার সুযোগ হাতছাড়া করেছে আমেরিকা।

Manual7 Ad Code

প্রকাশিত হওয়া রিপোর্টে আরও বলা হয়েছে, পাকিস্তান রীতিমত ভারতের ভয়ে কাঁপে। সবসময় ভারতকে হুমকি হিসাবেই মনে করে। আর এই শঙ্কা থেকেই পাকিস্তান প্রতিনিয়ত নিজের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে। বাড়িয়ে চলেছে নিজেদের ক্ষেপণাস্ত্রের তালিকাও। বিশেষজ্ঞদের মতে, দ্রুত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেও, চাপসৃষ্টি করা উচিত আমেরিকার। এখন দেখার এই সুপারিশ মোতাবেক ট্রাম্প চলেন না পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেন। তবে পাকিস্তান ইস্যুতে ভারত ট্রাম্পকে পাশে পাবে বলেই মনে করছেন এদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code