হিন্দুদের বাদ্যযন্ত্র ব্যবহারে অন্য ধর্মের ক্ষতি না হয় খেয়াল রাখতে হবে : প্রধান বিচারপতি

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

হিন্দুদের বাদ্যযন্ত্র ব্যবহারে অন্য ধর্মের ক্ষতি না হয় খেয়াল রাখতে হবে : প্রধান বিচারপতি

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: সনাতন ধর্মালম্বীদের অনুরোধ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাদ্য যন্ত্র ব্যবহারে যাতে অন্য ধর্মের লোকদের কোন ক্ষতি না হয় সে দিকে দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যা ইচ্ছা তাই করবেন। ১৯৭১ সালে এদেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে ধর্ম-কর্মে কোন কিছুর ভেদাভেদ নাই।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার শ্রী শ্রী শচী অঙ্গন ধামের ৩৬তম উৎসব উপলক্ষে প্রতিষ্টানটির পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা ও শ্রী চৈতন্য পরিক্রমা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

অনুষ্টানে তিনি হবিগঞ্জ জেলার বিচারক ও ম্যাজিষ্ট্রেটদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমি হবিগঞ্জে যাদের নিয়োগ দিয়েছি তারা অভিজ্ঞ। অপরাধীদের জামিন দেওয়ার প্রবণতা কমায় হবিগঞ্জে অনেকটা অপরাধ প্রবণতা কমে গেছে।

Manual8 Ad Code

হবিগঞ্জের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, হয়রানিমূলক ভাবে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে নিরপরাধ ব্যক্তিরা ঠিকই ছাড়া পাবেন, অপরাধীরা ছাড়া পাবে না, জামিনও পাবে না, বিচারে যা হয় হবে।

শচী অঙ্গন ধামের সভাপতি নিখিল চন্দ্রের সভাপতিত্বে এবং সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী ও প্রধান বিচারপতির শিক্ষক বিজিত কুমার দেব প্রমুখ।

পরে প্রধান বিচারপতি এসকে সিনহা কলকাতার প্রফেসর সমরেশ দাশ রচিত ‘শ্রী চৈতন্য পরিক্রমা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Manual1 Ad Code

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আকতার, প্রধান বিচারপতি’র একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান ও হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার বেগম ফারজানা ইয়াসমিন।

এর আগে শচী অঙ্গন ধাম কর্তৃপক্ষ ফুল দিয়ে প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানান। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি কিছু সময় শচী অঙ্গন ধামের ভিতর অবস্থান করে পূজো-অর্চনা শেষ করে ধামের পাশে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

Manual2 Ad Code

বুধবার থেকে ৪ দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে। এই উৎসবে পদাবলী কীর্তন, নামযজ্ঞসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৮৩ সালে পরম বৈষ্ণব ড. শ্রী মহানামব্রত ব্রহ্মচারী আবিষ্কার করেন পুণ্যতীর্থ শ্রীধাম জয়পুর-এ মহাপ্রভুর মামারবাড়ি। তারই ঐকান্তিক প্রচেষ্টায় মহাপ্রভুর মাতৃদেবী শচীরাণীর নামে জয়পুরে ‘শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম’ গড়ে ওঠে। কালের আবর্তনে আধ্যাত্মিক ভাবমূর্তি হিসেবে গৌরভক্তদের কাছে মহাতীর্থভূমি রূপে ‘শচীঅঙ্গন’ পরিচিতি পেয়েছে। চিরাচরিত প্রথানুসারে এখানে বার মাসে তের পার্বণ অনুষ্ঠিত হয়। এবারও ৮ থেকে ১১ ফেব্রুয়ারি (২৫ থেকে ২৮ মাঘ) পর্যন্ত বার্ষিক উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষ দিন ১১ ফেব্রুয়ারি ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code