ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় : পররাষ্ট্রমন্ত্রী

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় এবং গোলযোগ সত্ত্বেও ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লি যোগাযোগ বজায় রেখেছে। ভারতীয় লোক সভায় দেয়া লিখিত প্রশ্নের জবাবে এ সব কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

Manual6 Ad Code

দুই দেশের সম্পর্কে টানাপড়েন সত্ত্বেও মানবিক বিষয়ে দিল্লি সরকার কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক রেখেছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদ সফরকালে সংলাপের পরিকল্পনা করা হয়েছিল; ২০১৬ সালের জানুয়ারি মাসে পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলা এবং একই বছর পাকিস্তান থেকে চালানো অন্যান্য হামলার কারণে তা কার্যকর করা যায় নি।

অবশ্য এ সময়েও ভারত এবং পাকিস্তান সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। জরুরি মানবিক বিষয়গুলোসহ জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সম্পর্ক বজায় রাখা হয় বলেও জানান তিনি।

Manual5 Ad Code

তিনি আরো দাবি করেন, ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়, তার ভাষায়, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার বিরুদ্ধে পাকিস্তানের ওপর চাপ দেয়। এ ছাড়া, তার ভাষায়, ইসলামাবাদের কাশ্মির সংক্রান্ত প্রচারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়।

Manual7 Ad Code

তিনি আরো দাবি করেন, কাশ্মির ইস্যুকে আন্তর্জাতিকীকরণের পাকিস্তানের তৎপরতাও ভারত সরকার কার্যকর ভাবে নিষ্ক্রিয় করে দিতে পেরেছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code