সিরিয়ায় রুশ বিমান হামলায় ৩ তুর্কি সেনা নিহত : পুতিনের দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

সিরিয়ায় রুশ বিমান হামলায় ৩ তুর্কি সেনা নিহত : পুতিনের দুঃখ প্রকাশ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার আল-বাবে বৃহস্পতিবার রাশিয়ার বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। দুর্ঘটনাক্রমে একটি ভবনে হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Manual8 Ad Code

আঙ্কারার বিবৃতির বরাত দিয়ে তুর্কি দৈনিক হুররিয়াত জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটেছে। রুশ জঙ্গিবিমানগুলো আল-বাবে একটি ভবনে হামলা করে। ভবটিতে তুর্কি সেনারা ছিল বলে জানান হয়েছে।

Manual2 Ad Code

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রে পেশকোভ জানিয়েছন, তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগানের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেন পুতিন। পেশকোভ আরো বলেন, বিমান হামলা চলাকালে সমন্বয়হীনতার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে রুশ প্রেসিডেন্ট জানান।

Manual5 Ad Code

এ ছাড়া, রুশ জেনারেল স্টাফের প্রধান ভ্যালারি গেরাসিমোভও তার তুর্কি সমকক্ষ হুলুসি আকারের কাছে ফোনে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

গেরাসিমোভ এক বিবৃতিতে বলেছেন, রুশ যুদ্ধবিমানগুলো আল-বাব এলাকায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল।

Manual1 Ad Code

তুর্কি জেনারেল স্টাফ বলেছে, এ বিমান হামলা নিয়ে যৌথ তদন্ত চালাতে সম্মত হয়েছে মস্কো এবং আঙ্কারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code