সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মীরু ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭

সাংবাদিক শিমুল হত্যা : মেয়র মীরু ৫ দিনের রিমান্ডে

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাংবাদিক শিমুল হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুসহ ৬ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual2 Ad Code

শুনানি শেষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক এ আদেশ দেন। উপজেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডের আদেশপ্রাপ্ত বাকি আসামিরা হলেন, মীরুর ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক।

Manual2 Ad Code

এর আগে ৭ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মীরুর সাতদিনের রিমান্ড আবেদন করেন। সে সময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আবেদনটি আমলে নিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেছেন। আর বিজয়কে মারধরের অভিযোগে আরেকটি মামলা করেন তার চাচা।

Manual3 Ad Code

এই মামলায় ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের সহায়তায় মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code