২০১৫ সালে একমাত্র বায়ু দূষণে ভারতে অকালে মারা গেছে ১১ লাখ মানুষ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

২০১৫ সালে একমাত্র বায়ু দূষণে ভারতে অকালে মারা গেছে ১১ লাখ মানুষ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ২০১৫ সালে একমাত্র বায়ু দূষণের কারণে অন্তত ১১ লাখ মানুষ অকালে মারা গেছে। মার্কিন ভিত্তিক একটি ইন্সটিটিউটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে আরো বলা হয়েছে, বায়ু দূষণে অকাল মৃত্যুর ক্ষেত্রে চীনের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে ভারত।

Manual8 Ad Code

হেলথ এফেক্ট ইন্সটিটিউট বা এইচই আই’র সভাপতি ড্যান গ্রিনবান তার প্রতিবেদনে আরো বলেছেন, বিশ্বে বায়ু দূষণের মৃত্যুর ৫০ ভাগই এ দুই দেশে ঘটে । এদিকে এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে,  অকাল মৃত্যুর সঙ্গে বায়ু দূষণের সম্পর্কের কথা ভারত সরকার স্বীকার করতে চায় না।

Manual1 Ad Code

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পিএম২.৫ নামের বিপজ্জনক উপাদানের উপস্থিতির কারণে বায়ু দূষণের অকাল মৃত্যু ঘটে। চীনে বায়ুতে এ উপাদানের উপস্থিতি স্থিতিশীল পর্যায় থাকলেও ভারতে তা দিনে দিনে বেড়েই চলেছে।

Manual5 Ad Code

এ উপাদানের উপস্থিতির কারণেই  ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে বায়ু দূষণে ৫০ ভাগ মৃত্যু ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code