পারিবারিক কলহের জের : মাধবপুরে জামাতার হাতে শ্বশুর খুন

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

পারিবারিক কলহের জের : মাধবপুরে জামাতার হাতে শ্বশুর খুন

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত রাতে জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন। এ ঘটনায় শ্বাশুড়ি, শ্যার্লিকাসহ ৪ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে শুক্রবার দিবাগত রাতে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে শায়েস্তাগঞ্জ থানার সোরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়ার সঙ্গে বিয়ে হয় রতনপুর গ্রামের কামাল মিয়ার মেয়ে নুর জাহানের। বিয়ের পর থেকেই সাজু মিয়ার সঙ্গে নুর জাহানের বনিবনা হচ্ছিল না। মাঝে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পুনরায় সম্পর্ক জোড়া লাগে। শুক্রবার গভীর রাতে সাজু মিয়া সহ কয়েকজন সহযোগী রতনপুর গ্রামের তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে শ্বশুর কামাল মিয়াকে আহত করে।

এ সময় কামাল মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৪৩), মেয়ে নুর জাহান (২৫), নেক জাহান (১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯) বাধা দিলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে আসলে সাজু মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থার অবনতি ঘটলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual6 Ad Code

মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে থাকা আলামত সংগ্রহ করা হয়েছে। থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এখন পর্যন্ত কেউ মামলা করেনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। সাজু মিয়া কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code